মানিকগঞ্জের সাটুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহ আলম (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৬ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের তারাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাহ আলম সিরাজগঞ্জের থোকসাবাড়ি এলাকার আব্দুল মহিদের ছেলে।
স্থানীয়রা জানান- সকালে কালভার্টে ঢালাইয়ের কাজ করার জন্যে মেশিনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ওএফ





