খোকার কর্মকাণ্ড তদন্তে মন্ত্রণালয়কে সুপারিশ সংসদীয় কমিটির।অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক

মেয়র সাদেক হোসেন খোকার দায়িত্ব পালনের সময় সিটি করপোরেশনের দোকান, খালি জায়গা বরাদ্দ, ভবন নির্মাণ ও দরপত্র আহ্বানে অনিয়মের সন্ধান পেয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে রবিবার এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়।

কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, বিগত দিনে সকল সিটি করপোরেশনে যত মেয়র ছিল এবং তাদের আমলে যত উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে, সেটা আমরা তদন্ত করছি।

এই তদন্তের মধ্যে বিভক্ত ঢাকার দুটোতে প্রথমে যেখানে সব সরকারি আমলারা কাজ করেছে। সেখানেও একটাতে ৪০ জন এবং আরেকটিতে ৪২ জন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, সাদেক হোসেন খোকা ১১ বছর অবিভক্ত সিটি করপোরেশনের মেয়র ছিলেন। তখনকার কার্যক্রম নিয়ে তদন্ত করেছি।

তদন্ত করে অনেক অনিয়মের তথ্য পাওয়া গেছে। সেই তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া যায় কিনা— সে বিষয়ে সুপারিশ করা হয়েছে।

তিনি জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির নবম বৈঠকে ২০১৫ সালের জুন মাসে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার সময়কালের কর্মকাণ্ড তদন্তে মন্ত্রণালয়কে সুপারিশ করে সংসদীয় কমিটি।

এসএম