বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী সম্পর্কে মানহানীকর ও অপমানজনক কটূক্তির দায়ে ৫ জনকে আটক করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১০টায় মৌলভীবাজার জেলার কুলাউড়ায় এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
আটকৃতরা হলেন- কোনাগাঁও গ্রামের মানিক মিয়ার ছেলে শাহীন আহমদ (২২), পশ্চিম সিংগুর গ্রামের আবুল কাশেমের ছেলে ইকবাল (১৯), ফেঞ্চুগঞ্জ উপজেলার মকবুল আহমদের ছেলে নজরুল ইসলাম (৩৫), সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জমির আলীর ছেলে সুয়েজ আহমদ (৩৫) ও রফিক উদ্দিনের ছেলে সুমন আহমদ (২৪)।
কুলাউড়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কাজী শাহেদুল ইসলাম জানান, আটককৃত সুয়েজ আহমদ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবিতে অশালীন বক্তব্য লিখে। তারপর তারা একে অপরের মোবাইল ফোনে সেটা আদান-প্রদান করে। আসামিরা জাতির জনক ও প্রধানমন্ত্রী সম্পর্কে এ রকম কটূক্তি লেখার ও প্রচার করার প্রমাণ পাওয়া গেছে।
কুলাউড়া থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. মতিয়ার রহমান জানান, তথ্য প্রযুক্তি ও বিশেষ ক্ষমতা আইনে তাদের সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
জেএ





