দুই বিদেশি হত্যাকাণ্ডের ঘটনায় বড়ভাইসহ রাজনীতিবিদরা জড়িত রয়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুই বিদেশি হত্যাকাণ্ডের রহস্য দু-একদিনের মধ্যে বিস্তারিত জানানো হবে। গোয়েন্দারা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছেন। তা মিলিয়ে দেখার জন্য বিলম্ব হচ্ছে। হত্যাকাণ্ড নিয়ে জজ মিয়া নাটক সাজানো হবে না।

দুই বিদেশি হত্যাকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, সব কিছু গুছিয়ে আনা হয়েছে। বিদেশি হত্যাকাণ্ড আন্তর্জাতিক ও দেশিয় ষড়যন্ত্র।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুটি হত্যাকাণ্ড পৃথক লোকজন করলেও মোটিভ একই।

ইআর