গাইবান্ধায় ব্রিজের নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বাদিয়াখালীর চকবরুল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শৌলতারী ব্রিজের নিচে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। পরে সদর থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ময়না তদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ যানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
রুবেল/এমবি





