সমঅধিকার আন্দোলনের সভাপতি রাঙামাটি জেলা বিএনপি নেতা মুক্তিযোদ্ধা মশিউল আলম হুমায়ুন (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী... রজিউন।

শুক্রবার রাঙামাটি সদর হাসপাতাল তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং ২ পুত্র ও ২ কন্যা রেখে গেছেন।

রাঙামাটি রিজার্ভ বাজার জামে মসজিদে গতকাল শুক্রবার বাদ এশা মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

এদিকে, মশিউল আলম হুমায়ুনের মৃত্যুতে সমঅধিকারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জাহাঙ্গীর কামাল , মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা সমঅধিকার আন্দোলনের সভাপতি মোস্তাক আহম্মদ চৌধুরী, পার্বত্য গণপরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন চৌধুরী আলমগীর,

রাঙামাটি নাগরিক পরিষদের সভানেত্রী বেগম নুরজাহান, সমঅধিকার নারী আন্দোলনের সভানেত্রী শায়লা জেসমিন হেলেন, লংগদু উপজেলার চেয়ারম্যান শেখ তোফাজ্জল হোসেন সহ রাঙামাটি জেলার বিশিষ্ট ব্যক্তি বর্গ পৃথক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

একে/ এআর