জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জসিমকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ফেনী শহরের রামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জসিম ধলিয়া ইউনিয়নের পর পর দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি।
পুলিশ জানায়, জসিম চেয়ারম্যান বিচারপতি কাজী রেজাউল হকের বাড়িতে অগ্নিসংযোগের মামলাসহ ২টি মামলায় এজহার নামীয় আসামি।
ফেনী মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে দু’টি এজহার নামীয় মামলা রয়েছে।
জেআই





