বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনির্দিষ্ট কালের অবরোধ ও বেগম খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে শুক্রবার ধানমন্ডি থানা বিএনপি ও অঙ্গসংগঠন একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি ধানমন্ডি শংকর প্লাজা থেকে শুরু হয়ে ষ্টার কাবাব এর দিকে গিয়ে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন ধানমন্ডি থানার বিএনপির সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর বিএনপি আহবায়ক কমিটি সদস্য শেখ রবিউল আলম রবি।
মিছিলে আরো উপস্থিত ছিলেন, ধানমন্ডি থানা শ্রমিক দলের সভাপতি বাবুল সরদার ও ধানমন্ডি থানার বিএনপি নেতা জামাল হোসেন টুয়েল। আবু নাসের চৌধুরী লিটন, লিটন রায়, আনিছুর রহমান সোহাগ, মোঃ শামিম, নাসিম, কামাল, তোফায়েল আহম্মেদ মিন্টু সহ আরো অনেকে।
জেআই





