প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার বিকাল সাড়ে ৫টায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে ফোন করে এ শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।

ইহসানুল করিম বলেন, ভারতের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। জবাবে শেখ হাসিনাও ভারতের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তাদের সমৃদ্ধি কামনা করেন।

এমই