হবিগঞ্জ সনজিত কুমার দাশ (৫৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১১টার দিকে পৌরসভার খোয়াই নদীর পুরাতন ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সনজিত কুমার দাশ হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ পৌর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, সকালে খোয়াই নদীতে পুরাতন ব্রিজের নিচে সনজিতের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মর্গে পাঠায়।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, সনজিতের মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

ওএফ