সকাল থেকে বৃষ্টি আর হিমেল বাতাসে রংপুরে জনজীবন অচল হয়ে পড়েছে। সেই সঙ্গে বেড়েছে শৈত্য প্রবাহ। দরিদ্র পরিবারগুলো শীত বস্ত্রের অভাবে দুর্দশার মধ্যে পড়েছে।
বৃষ্টির কারণে সকালে বেশি বিপাকে পড়ে স্কুলগামী শিক্ষার্থীরা। রিক্সার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় শিক্ষার্থী ও অভিভাবকদের।
স্থানীয় আবহাওয়া অফিস জানায়, ভোর থেকে হাল্কা বৃষ্টি হচ্ছে। দুপুর ১টা পর্যন্ত ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
রংপুরে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা সকাল ৬ টায় ১৭ ডিগ্রি সেলসিয়াস থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে শুরু করে।
জেআই





