যশোরের বেনাপোল পুটখালী সীমান্তের গাতিপাড়া থেকে শুক্রবার দুপুরে ৩৮২ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহিম জানান, পুটখালী বিজিবি ক্যাম্পের ল্যান্স নায়েক আনোয়ারুল হকের নেতৃত্বে টহল দল শুক্রবার দুপুরে গাতিপাড়া পাকা রাস্তার পাশে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান লে. কর্নেল।
কেএইচ





