খালেদা জিয়াকে অবরুদ্ধ ও স্থানীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহারে দাবিতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জয়পুরহাটে ২০ দলীয় ঐক্যজোট।
জানা গেছে, মঙ্গলবার অবরোধ চলাকালীন সময়ে ২০ দলীয় ঐক্যজোট বিকালে বিক্ষোভ মিছিল শেষে জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদের পাশে মুক্ত মঞ্চে জেলা বিএনপির সভাপতি ও প্রাক্তন সংসদ সদস্য মোজাহার আলী প্রধান হরতালের কর্মসূচি ঘোষণা দেন। বক্তারা আরও বলেন, কেন্দ্রীয় কর্মসূচির আলোকে জয়পুরহাটে সকল ধরনের কর্মসূচি পালন করা হবে।
কেএইচ





