ঈদ ও পূজার আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার জন্য মালিকদের প্রতি আহবান জানানো হয়েছে।

সচিবালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সকালে এক আলোচনা সভা শেষে এ আহবান জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শ্রমিকরা যাতে স্বজনদের সঙ্গে ঈদ ও পূজা পালন করতে পারেন, সেই কারণে আগামী ২৭ সেপ্টেম্বর ও ৪ অক্টোবরে মধ্যে পর্যায়ক্রমে তাদের ছুটি দেওয়ার জন্য মালিকদের প্রতি আহবান জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ সময় তিনি শ্রমিকদের সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

‘ঈদুল আযহা ও পূজায় গার্মেন্টস সেক্টরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আসাদুজ্জামান খান বলেন, ঈদ-পূজার মানুষ যাতে নির্বিঘ্ন ঘরে ফিরতে পারে সে জন্য সড়কগুলোতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ