রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বচ্ছ ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় দুর্নীতি দমন ও প্রতিরোধকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে দেশের মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ইতোমধ্যে ৫০৪টি দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।
দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, দুর্নীতি সংঘটিত হওয়ার আগেই তথ্য যাচাই ও বিশ্লেষণে কাজ করছে দুদকের ইন্টেলিজেন্স ইউনিট। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনার জন্য এনফোর্সমেন্ট ইউনিটও কার্যকর রয়েছে।
সাধারণ মানুষের অভিযোগ গ্রহণে ১০৬ হটলাইনের পাশাপাশি ৯৯৯ ও ৩৩৩-এর মতো জাতীয় হটলাইনগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান তিনি।
দুর্নীতি, অনিয়ম, অপচয়, দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহার রোধে নিয়মিত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যেকোনো অনিয়ম বা অসদাচরণের তথ্য পাওয়া গেলে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী তদন্ত সাপেক্ষে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
এ ছাড়া দুর্নীতি দমন আইন, দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি পদক্ষেপও চলমান রয়েছে বলে জানান তিনি।
এস