গাজীপুরের একটি গাছে ঝুলছিলো চিত্তরঞ্জনের নিথর দেহ।আজ সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত চিত্তরঞ্জন ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) চন্দন দে জানান, সকালে ওই এলাকায় একটি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আর জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।
এসএম





