রাজধানীর শেরেবাংলা নগরে দেয়ালচাপায় মোহাম্মদ সাদেক (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পশ্চিম আগারগাঁও এর ভূঁইয়া গলিতে এ দুর্ঘটনা ঘটে।
শেরেবাংলা থানার ওসি আব্দুল মমিন জানান, ভূঁইয়া গলিতে একটি ভবনের নির্মাণ কাজ চলার সময় সাদেক দেয়ালচাপা পড়েন। তাকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিকাল সাড়ে ৩টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা. ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ





