রাজধানীর কল্যাণপুরে ট্রাকের ধাক্কায় মুন্না ওরফে রনি (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

রাস্তা পারাপারের সময় শনিবার সকাল ৬টায় ট্রাকের ধাক্কায় তিনি আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টায় তিনি মারা যান।

তার চাচা আব্দুল জলিল জানান- মুন্না চাঁপাইনবাবগঞ্জের শিবপুর উপজেলার গুপ্তমানিক গ্রামের হাসান আলী মোল্লার ছেলে।

তিনি আরও জানান, কাজের সন্ধানে বাড়ি থেকে শরীয়তপুরে যাওয়ার উদ্দেশে শনিবার সকালে ঢাকায় আসেন জলিল, মুন্নাসহ তাদের এলাকার আরও কয়েকজন। কল্যাণপুরে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় আহত হন মুন্না। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ