রংপুরের বিভিন্ন স্থানে বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়েবি এনপি-জামায়াতের ৮ কর্মীসহ ৫৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর মো. ফরহাদ জানান, বিএনপি-জামায়াতের ৮ কর্মীর মধ্যে বিএনপি’র দুইকর্মী ও জামায়াতের ছয় কর্মী রয়েছে। বিএনপি-জামায়াতের এসব কর্মীদের বিরুদ্ধে নাশকতা ও গাড়ী ভাঙচুরের অভিযোগ রয়েছে।

একই সময়ে জেলা পুলিশের অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে মাদক বিক্রি, মাদক সেবন, জুয়া, ছিনতাই, চুরি, ডাকাতি, খুন ও হত্যা মামলায় ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

এআর