জ্বালানি চুল্লির মাধ্যমে ভস্মীভূত সরঞ্জামাদি দিয়ে পণ্য উৎপাদন প্রক্রিয়া এবং বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রম নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ৪ দিনের জাপান সফরে আসা এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশারফ হোসেনসহ তিন মেয়র। মেয়ররা হলেন, নারায়ানগঞ্জের মেয়র ডা. আইভী রহমান ও ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের মেয়র সাইদ খোকন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

আজ ২০ এপ্রিল সারাদিন তারা এ বিষয়ে ব্যস্ত সময় পার করেছেন এবং সংশ্লিষ্ট বিষয়ে কয়েকটি বৈঠকও করেছেন।এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন জাপানে বাংলাদেশি রাষ্ট্রদুত রাবাব ফাতিমা।

এর আগে ১৯ এপ্রিল রাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এর নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল জাপানে আসেন। প্রতিনিধি দলে মেয়র আনিসুল হক, সাঈদ খোকন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি ছাড়াও রয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, মন্ত্রীর একান্ত সচিব মুহম্মদ ইব্রাহিম এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রকল্প পরিচালক মো. আহসান হাবিব।

উল্লেখ্য, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি ভস্মীভূত সরঞ্জামাদি দিয়ে পণ্য উৎপাদনের বিষয়ে জাপানের অভিজ্ঞতাকে কাজে লাগানোই এ সফরের উদ্দেশ্য। আগামী ২২ এপ্রিল প্রতিনিধি দলটির জাপান ছাড়ার কথা রয়েছে।

এআই