পিরোজপুরে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার কুমারখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন- কুমারখালী গ্রামের মো. আলমের ছেলে শামিম (২৭) ও একই গ্রামের হাওলাদারের ছেলে আব্দুল আলিম (৩০)।
স্থানীয়রা জানান, সকালে ওই সেপটিক ট্যাংকে নামেন রাজমিস্ত্রি শামিম ও আলিম। কিছুক্ষণ পরই তারা ট্যাংকের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
এমএনজে





