নারায়ণগঞ্জের রূপগঞ্জে চার মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় আবারো শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।এতে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ করছেন। ফলে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার আউখাব এলাকার হারবেস্ট রিচ (বেনেটেক্স) পোশাক কারখানার শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ করেন।
এদিকে, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ফলে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
এমআর





