বাংলাদেশে ছেলেদের তুলনায় মেয়েরা এখন বেশি স্কুলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তৃতায় তিনি একথা বলেন। ২০৪১ সালের আগেই বাংলাদেশে বাল্যবিয়ের অবসান ঘটবে বলেও অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।
জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রয়েছেন প্রধানমন্ত্রী। শুক্রবার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উদ্দেশে ‘গার্লস লিড দ্য ওয়ে’ শীর্ষক বক্তৃতা করেন।
প্রধানমন্ত্রী বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি ২০৪১ সালের মধ্যে আমাদের সমাজে বাল্যবিয়ের অবসান হবে। এরই মধ্যে আমরা বেশ কিছু কার্যকর উদ্যোগ নিয়েছি, যার মাধ্যমে এই লক্ষ্য বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ সংক্রান্ত আইন সংশোধন করে সময়োপযোগী করা হয়েছে, আর নেওয়া হয়েছে জাতীয় কর্ম-পরিকল্পনা।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশে ছেলেদের তুলনায় মেয়েরা এখন বেশি স্কুলে যাচ্ছে। তবে গোটা বিশ্বের পরিস্থিতি দেখলে মেয়েদের অগ্রগতি এখনও অসম রয়ে গেছে, সংঘাতময় এলাকাগুলোতে মেয়েরা অনেক পিছিয়ে। বিশ্বের ৬ কোটি শিশু এখনও স্কুলে যেতে পারছে না, যাদের অধিকাংশই মেয়ে।
টেকসই উন্নয়নে ২০৩০ সালের এজেন্ডায় এই দিকটির ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে, উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা তাদের পিছিয়ে থাকতে দিতে পারি না। মেয়েরা যাতে স্কুলে নিরাপদ থাকতে পারে সে লক্ষে তার সরকারের উদ্যোগে গ্রহন করা হয়েছে।
এআই
জাতীয়
'ছেলেদের তুলনায় মেয়েরা এখন বেশি স্কুলে যায়'
বাংলাদেশে মেয়েদের তুলনায় ছেলেরা এখন বেশি স্কুলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তৃতায় তিনি একথা বলেন। ২০৪১ সালের আগেই বাংলাদেশে বাল্যবিয়ের অবসান ঘটবে বলেও অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।





