সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল বিলে অজ্ঞাত এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।সোমবার রাত ১১টার দিকে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে।

আশাশুনি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ জানান, উপজেলার দক্ষিণ বড়দল বিলে সন্ত্রাসীরা অজ্ঞাত ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।মঙ্গলবার সকালে এ খবর লেখা পর্যন্ত নিহতের নাম পরিচয় জানা যায়নি।

এমই