গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। টানা অবরোধ ও শিবিরের ডাকা আধাবেলা হরতাল চলাকালে শনিবার সকাল পৌনে ৯টার দিকেএ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাইপ ও প্লাস্টিকের পণ্য নিয়ে একটি ট্রাক ঢাকা থেকে গাইবান্ধা যাচ্ছিল। পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে পৌঁছলে ট্রাক থামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়া হয়। এসময় দ্রুত ট্রাক থেকে নেমে পড়ায় চালক ও হেলপার আহত হননি।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়।

পলাশবাড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

২০ দলের টানা অবরোধ চলাকালে নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে গাইবান্ধায় শনিবার আধাবেলা হরতাল আহ্বান করেছে জেলা ছাত্রশিবির।

কেএইচ