পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বুধবার দুপুর ১২টায় জাতীয় ইদুর নিধন অভিযান শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলামের পক্ষে উপজেলা এসিল্যান্ড মোঃ সানিউল ফেরদৌস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় পরিমল দে সরকার, লুৎফন নাহার লাকী, উপজেলা কৃষি অফিসার আব্দুল্ল্-আল-মামুন, আলহাজ্ব গিয়াস উদ্দীন চৌধুরী ,মুক্তিযোদ্ধা কমান্ডার স্বদেশ রায় প্রমূখ।

এআই