যশোরের বেনাপোল সীমান্তপথে অবৈধভাবে ভারতে যাওয়া-আসার সময় তিন ভারতীয় নাগরিকসহ ছয় নারী-পুরুষকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- এর সদস্যরা।
বুধবার রাতে তাদের আটক করে বৃহস্পতিবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
গ্রেফতারকৃতরা হলেন;যশোরের বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের লতিফ মোল্লার স্ত্রী জাহানারা (৫০), সেকেন্দারের স্ত্রী আরিনা বেগম (৫৫), মুজিবর সরদারের স্ত্রী ফতেমা (৪০), ভারতীয় নাগরিকরা হলো ভারতের উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার শিমুলপুর গ্রামের কার্তিক মজুমদারের ছেলে পঞ্চনন মজুমদার (৪৫), নদীয়া জেলার চাকদা থানার বেড়বাড় গ্রামের সমরেজ রায়ের ছেলে স্বপন রায় (২০) ও অনিল রায়ের স্ত্রী শান্তি রায় (৪৬)।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান,আটককৃতরা আত্মীয় স্বজনের বাড়ি বেড়ানোর উদ্দেশ্যে বেনাপোলের সাদিপুর ও পুটখালী সীমান্তপথে ভারত যাতায়াত করছিল। এসময় বিজিবি সদস্যরা তাদের আটক করে পোর্ট থানায় সোপর্দ করেছে।
আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।
কেএইচ





