বগুড়ায় বিপ্লব হোসেন (২০) নামে এক কলেজছাত্রকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার ছিলিমপুর উত্তর পাড়ার মাঠে বুধবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত বিপ্লব সদর উপজেলার ছিলিমপুর উত্তর পাড়ার আনু মণ্ডলের ছেলে।
সদর থানার ওসি আবুল বাশার বৃহস্পতিবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা ঘটনাটি শুনেছেন এবং ঘটনাস্থলে যাচ্ছেন।
এএইচ





