কুষ্টিয়ার দৌলতপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল আটক করেছে।
মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার আলাইপুর নামক স্থানে অভিযান চালিয়ে ১০৫২ বোতল ফেন্সিডিল আটক করে।
৪৭ বর্ডার গার্ড অতিরিক্ত পরিচালক মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপি’র কমান্ডার হাবিলদার খলিল এর নেতৃত্বে একটি টহল দল ভোরে কুষ্টিয়ার দৌলতপুর থানার অন্তর্গত আলাইপুর নামক স্থানে অভিযান চালিয়ে ১০৫২ বোতল ফেন্সিডিল আটক করে।
আটককৃত মাদকদ্রব্য ধবংসের জন্য ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।
এসএইচ





