র্যাব কর্তৃক তিন যুবকেকে আটকের পর একজনের মৃত্যু হয়েছে। তিনি অসুস্থ হয়ে মারা গেছেন বলে দাবি করছে র্যাব কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাতে মগবাজারের নয়াটোলা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে ৬৮ পিস ইয়াবা জব্দ দেখানো হয়।
র্যাব-৩ এর অপারেশন অফিসার সাইফুল ইসলাম সাঈদ জানান, রাতে মগবাজারের পেয়ারাবাগের একটি বাসায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় তিনজনকে ইয়াবা সেবনরত অবস্থায় পাওয়া যায় এবং তাদের কাছ থেকে ৬৮ পিস ইয়াবা জব্দ করা করা হয়। তখন আটক করা হয়েছে।
আটক যুবকেরা হলেন মাইনুদ্দিন বিপ্লব(৪৫), আলম ও জাকির। এর মধ্যে বিপ্লব আটকের পর মারা গেছেন।
র্যাবের দাবি, আটকের পর বিপ্লব অসুস্থ হলে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বিপ্লব একজন হার্টের রোগী ছিলেন এবং তিনি হার্টের ওষুধ সেবন করতেন।
কেএইচ





