চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকার শাহজাহান হোটেল থেকে সাড়ে ৬ লাখ টাকার মদ উদ্ধারসহ হোটেল ম্যানেজার মো. শহীদুল্লাহকে (৪৮) আটক করেছে র্যাব সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার র্যাব এ অভিযান চালায়।
রোববার র্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এএসপি মো. দেলোয়ার হোসেন জানান, হোটেল শাহজাহান থেকে আনুমানিক ৬ লাখ ৪৫ হাজার ৬০০ টাকার মদ উদ্ধার করা হয়েছে। হোটেল ম্যানেজার শহীদুল্লাহ এ ব্যবসার সঙ্গে জড়িত। তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
মো. শহীদুল্লাহর বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার সরফবাটা গ্রামে।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





