নোয়াখালী শহরের মাইজদী এলাকার হর্কাস মার্কেটের একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
তবে তাদের স্থানীয়রা জানায়, দুপুরে মাইজদীর হর্কাস মার্কেটের একটি দোকানে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হয়। এতে দোকানে থাকা তিনজন দগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ইআর





