ঝিনাইদহ কালীগঞ্জ পৌরসভা নির্বাচন সস্পন্ন হয়েছে। গতকাল রোববার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্ষন্ত এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রার্থী প্রতিদন্ধিতা করেন। এর মধ্যে আওয়ামীলীগের মকছেদ আলী ১২,১২৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

তার নিকটতম প্রার্থী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মাসুদুর রহমান মন্টু পেয়েছেন ৮ হাজার ১৪২ ভোট,বিএনপির প্রার্থী আতিয়ার রহমান পেয়েছেন ৩ হাজার ৯৮২ ভোট । সুষ্ট ভোট গ্রহনে আইন শৃংখলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মত। প্রতিটি কেন্দ্রেই পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছাড়াও পৌর এলাকা ১৯ টি ভোট কেন্দ্র গুলোতে ৬ জন নির্বাহী ম্যাজিষ্টেট র‌্যাব ও বিজিবি সদস্যগণ সার্বক্ষনিক টহলদারী করেছে।

এছাড়া ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার আলতাপ হোসেন ও বিজিবি ৫৮ ব্যাটেলিয়নের সিও লেঃ কর্ণেল তাজুল ইসলাম তাজ সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

এআই