টানা তৃতীয় দিনের মতো আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সারা দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প হয়েছে।
তৃতীয়বারের মতো ঘটে যাওয়া এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের দার্জিলিংয়ের মিরিকে। কেন্দ্রে এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.১ মাত্রা।
এর আগে শনিবার নেপালে ৭.৯ মাত্রার ভূমিকম্প হয়। এতে নেপালে তিন হাজারেরও বেশি মানুষ মারা গেছে। ভারতে অর্ধশত ও বাংলাদেশে তিন জনের বেশি মানুষ মারা গেছে।
রোববার দ্বিতীয়বার ফের ভূমিকম্প হয়েছিল। এতেও বাংলাদেশের একজন বৃদ্ধ মারা গিয়েছে।
জেডআই





