গাজীপুরে ড্রেন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে।

সোমবার বিকেলে জেলার রাজেন্দ্রপুর বাজারের ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়। আটকরা হলেন- আব্দুল্লাহ (৩০) ও খালেদা বেগম (২২)।

হোতাপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিয়াজুল হক জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে রাজেন্দ্রপুর বাজারের পয়:নিষ্কাশনের ড্রেন থেকে নবজাতকটির লাশ উদ্ধার করা হয়েছে।

আটক আব্দুল্লাহ রাজেন্দ্রপুর বাজারের একটি গার্মেন্টস প্রশিক্ষন কেন্দ্রের পরিচালক। খালেদা বেগম একটি পোষাক কারখানার শ্রমিক। তারা ভোলা জেলার বোরহানউদ্দিনের বাসিন্দা।

এআই