বেনাপোলের নোম্যান্সল্যান্ড এলাকায় কাটাতারের পাশেই অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) লাশ পড়ে আছে। লাশটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ রিপোর্ট লেখার সময় বিজিবি –বিএসএফ সদস্যরা লাশটি পাহারা দিচ্ছে।

আজ বুধবার সন্ধ্যায় নোমান্সল্যান্ড এলাকায় ভারতীয় বন্দরের নতুন টার্মিনালের প্রাচীরের গা ঘেষে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী খবর দেয় বিজিবিকে। লাশের গায়ের শার্ট কাটা তারের সাথে ঝুলতে দেখা যায়। দু’দেশের সীমান্তরক্ষীরা পাহারা দিচ্ছে লাশ।

03পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল নতুন টার্মিনালের প্রাচীরের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখে কৃষকরা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের খবর দেন।

পরে বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন লাশ সনাক্তের চেস্টা করেও লাশের পরিচয় পাওয়া যায়নি।

বেনাপোল চেকপোস্টে বিজিবি ক্যাম্পের সুবেদার গিয়াসউদ্দিন জানান, ভারতের টার্মিনালের মধ্যে কে বা কারা ওই ব্যক্তিকে হত্যা করেছে। হত্যার পর টার্মিনালের প্রাচীর ও তারকাটার উপর দিয়ে লাশ ফেলে দেয়া হয়।

দু’দেশের কর্মর্কতাদের উপস্থিতিতে লাশ’র প্রকৃত পরিচয় পাওয়ার পর লাশ সংশ্লিস্ট দেশে ফেরত দেয়া হবে

নাসির/এসএম