ধর্ষণের দায়ে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি, যুবলীগ নেতাসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ বুধবার সকালে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- কোটচাঁদপুর রেল স্টেশন পাড়ার ফজলুর রহমানের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহিন, শ্রীকান্তের ছেলে যুবলীগ নেতা কৃষ্ণ কুমার এবং একই পাড়ার ভিক্ষুক হারেজ আলীর ছেলে রাজু আহম্মেদ।

কোটচাঁদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, মঙ্গলবার রাতে এ বিষয়ে থানায় মামলা হওয়ার পর বুধবার সকালে আসামিদের গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গত ৫ মে কালীগঞ্জ উপজেলার দুই মেয়ে কোটচাঁদপুরে বেড়াতে আসে। রাতে তারা ট্রেনের জন্য প্লাটফর্মে অপেক্ষা করছিল। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহিনের নেতৃত্বে তিনজন তাদের উঠিয়ে নিয়ে প্রথমে বিহারীপাড়ার বেবি নামে এক নারীর বাড়িতে নিয়ে যায়। সেখানে জায়গা না পেয়ে ওই দুইজন মেয়েকে কলেজের পেছনের কলোনীতে নিয়ে সারা রাত ধরে পাশবিক নির্যাতন চালায় অভিযুক্তরা।

এ ঘটনায় গ্রেফতারদের মধ্যে কৃষ্ণ ও রাজু কোটচাঁদপুর পৌরসভার মেয়র জাহিদুল ইসলাম জিরের বডিগার্ড বলে জানিয়েছে পুলিশ।

এমবি