মেহেরপুরে পৃথক অভিযানে ২ গ্রাম হেরোইন ও দেড় কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গাংনী থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটকরা হলেন- গাংনী উপজেলার নওপাড়া গ্রামের লাল চাঁদের ছেলে মিঠুন হোসেন (২২), মতিয়ার রহমানের ছেলে খোরশেদ আলী (২৩) ও কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের গফুর মণ্ডলের ছেলে সজিব হোসেন (৪০)।

শুক্রবার দুপুর ১টার দিকে গাংনীর কাথুলি মোড় এলাকা থেকে ২ গ্রাম হেরোইনসহ মিঠুন ও খোরশেদকে এবং পীরতলা গ্রাম থেকে সজিবকে আটক করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এসএইচ