মিরপুরের নির্মান শ্রমিক ইমরান হোসেন পাটোয়ারীকে আইনশৃংখলা বাহিনীর (র‌্যাব-৪)-এর পরিচয়ে তুলে নেয়া হয়েছে।

শুক্রবার তাকে নেয়া হলেও এখন (শনিবার) পর্যন্ত তার সন্ধান পায়নি পরিবার। এ নিয়ে চরম উদ্বেগ উৎকন্ঠায় রয়েছে তার স্বজনরা।

পরিবারিক সুত্রে জানা যায়, গতকাল জুমআর নামাজের পর মিরপুর ১০ নাম্বারের ডি- ব্লকের বাসা থেকে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা আটক করে। এরপর একদিন অতিবাহিত হওয়ার পরও ছেড়ে দেয়া হয়নি অথবা আদালতে উপস্থিত করানো হয়নি।

পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানা ও র‌্যাবের দফতরে যোগাযোগ করে। তারাও স্বীকার করছেনা। এ নিয়ে স্বজনরা রয়েছেন চরম উৎকণ্ঠায়। তারা অবিলম্বে ইমরান হোসেন পাটোয়ারীর মুক্তি দাবি করেন।

এমআইএস