ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মামুন আলমের (৪২) মৃত্যু হয়েছে। সোমবার বাদ জোহর পারচন্দ্রদীঘলিয়া গ্রামে জানাজ অনুষ্ঠিত হবে।
রবিবার দিবাগত রাত ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আল মামুন সদর উপজেলার সুকতাইল ইউনিয়নের পারচন্দ্রদীঘলিয়া গ্রামের মৃত দাউদ মোল্লার ছেলে। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ৪-৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন আল মামুন।
স্বেচ্ছাসেবক লীগ নেতার অকাল মৃত্যুতে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. আক্রামুজ্জামান ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহসিন উদ্দিন সিকদার শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এএস





