বেনাপোলের দৌলতপুর সীমান্ত পথে অবৈধ ভাবে ভারত থেকে ফেরার সময় ১৭ নারী-পুরুষকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।
রোববার(২৫সেপ্টেম্বর) বিকাল ৪ টা য় বিজিবি সদস্যরা এদেরকে আটক করে।
আটকদের মধ্যে ১২ পুরুষ ও ৫ নারী রয়েছে। এদের বাড়ি খুলনা,বরিশাল,সিলেট ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।
২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের নায়েব সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, তাদের কাছে গোপন খবর আসে ভারতে অবৈধ বসবাসকারী বেশ কিছ নারী-পুরুষ অবৈধ ভাবে সীমান্ত পার হয়ে এপারে আসছে। এসময় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদের ১৭ জনকে আটক করে। পালিয়ে যায় দালাল। আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
এমবিএইচ





