বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় বাসের চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ইল্লা দাখিল মাদ্রাসা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যাত্রী হলেন- আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামের মৃত নারায়ন চক্রবর্তীর ছেলে সুনীল চক্রবর্তী (৬৫)। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত ১০টার দিকে উপজেলার ইল্লা দাখিল মাদ্রাসা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সাকুরা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বেনাপোলগামী চাকলাদার পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের চালকসহ ১১ যাত্রী আহত হন।
জেড





