ঝিনাইদহ সদর উপজেলার কুমড়োবাড়ীয়া ইউনিয়নের লেবুতলা গ্রামের ‘জঙ্গি আস্তানা’ শরাফত মন্ডলের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। আজ সোমবার সকালে যেকোনো সময় অভিযান শুরু হতে পারে।
এ বাড়ি থেকে গতকাল রোববার ৮টি বোমা ও একটি নাইন এমএম পিস্তল উদ্ধারসহ শামীম হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শামীম হোসেন বাড়ির মালিক মৃত শরাফত মন্ডলের ছেলে।
খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহমেদ জানান, রাতে মহেশপুরের বজরাপুরের হঠাৎপাড়ায় অপারেশন ‘সাবটাইল স্পিল্ট’ শেষ করা হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার লেবুতলা গ্রামের জঙ্গি আস্তানায় আবারও শুরু করা হবে।
এমএনজে





