ঝিনাইদহ জেলার শৈলকূপার উপজেলার দুধস্বর নামক স্থানে ট্রাক-টেম্পো সংঘর্ষে ৪ নিহত ও কমপক্ষে ৫ জন আহতের খবর পাওয়া গেছে।
শুক্রবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগির মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেডআই





