ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের নার্সিং কলেজের পাশ থেকে একটি ফেলে রাখা লাগেজের ভেতর থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছ।
শাহবাগ পুলিশ রাত ১টা ৩০ মিনিটের দিকে এলাকার মানুষের খবরের ভিত্তিতে এই লাশ উদ্ধার করে।
শাহবাগ থানার উপপরিদর্শক মইনুল ইসলাম খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে একটি কালো লাগেজ দেখতে পায় পুলিশ। তার ভেতর আট-নয় বছরের একটি ছেলে শিশুর লাশ পাওয়া গেছে।
লাশের শরীরে আয়রনের ছ্যাঁকা দেওয়ার চিহ্ন দেখে পুলিশ অনুমান করছে, শিশুটি কোনো বাসায় কাজ করত। মারধর করায় মৃত্যু হলে ওই লাশ গুম করার উদ্দেশ্যে লাগেজে ভরে ফেলে দিয়ে যাওয়া হয়েছে।
শিশুটির পরণে শুধু একটা হাফ প্যান্ট ছিল। তার লাশ উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এএইচ





