মালয়েশিয়ায় তিন দিনের সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রী হাজি ইসমাইল হাজি আবদুল মুত্তালিব ও মালয়েশিয়ার নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার একেএম আতিকুর রহমান।

মালয়েশিয়‍ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ার ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেন, বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

সফরকালে তার সাক্ষাৎ হয় আধুনিক মালয়েশিয়ার নির্মাতা মাহাথির মোহাম্মদের সঙ্গে। এছাড়াও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ দূত সামি ভেলু তার সঙ্গে দেখা করেন।

এএইচ