চট্টগ্রামের বাঁশখালিতে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় ৫ শ্রমিক নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন বলেও জানা গেছে।
শনিবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের বাঁশখালী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন জানান, বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ওই সংঘর্ষে একজনের মৃত্যুর খবর পেয়েছেন বলেও জানান তিনি।
এএস





