কুমিল্লার চান্দিনায় তারেকুল ইসলাম (২২) নামে এক ছাএকে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। তারেকুল কক্সবাজার সরকারি কলেজের বিকম তৃতীয় বর্ষের ছাত্র।
বুধবার দুপুরে উপজেলার তীরচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।
আটককৃত তারেকুল কক্সবাজারের মহেশখালী উপজেলার ছামিরাগোনা গ্রামের বাসিন্দা।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী কর্ডোভা পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় হাইওয়ে পুলিশ। এ সময় ওই বাসের যাত্রী তারেকুলের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় চান্দিনা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই মনির।
এমএম





