রাজধানীর নিউমার্কেটের সামনে সড়কে বাস ভাঙচুর ও চালক-হেলপারকে মারধর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ১০ টার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিহঙ্গ পরিবহনের একটি বাস নিউমার্কেটের সামনে আসলে বাসের ভিতর হৈচৈ শুনা যায়। ক্ষণিকের মধ্যেই বাসের ভিতরে থাকা যাত্রীরা বের হয়ে আসেন। এ সময় দেখা যায় ভিতর থেকে কয়েকজন যুবক বাসের কাঁচের গ্লাসগুলো ভেংগে দিচ্ছে।
এ ব্যাপারে নিউমার্কেট থানার অফিসার ইন চার্জ (ওসি) ইয়াসির আরাফাত খান টাইম নিউজকে জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ভাড়ার টাকা নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র বাসটি ভাঙচুর এবং চালক ও হেলপারকে সামান্য মারধর করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
যাত্রীরা জানায়, বাসটির হেলপার ও চালক স্টুডেন্ট ভাড়া দিলে নেয়নি এবং এ নিয়ে ছাত্রদের সাথে দুর্ব্যবহার করেছে।
[b]ঢাকা,১১ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
জাতীয়
নিউমার্কেটের সামনে বাস ভাঙচুর করেছে ঢাবি শিক্ষার্থীরা
রাজধানীর নিউমার্কেটের সামনে সড়কে বাস ভাঙচুর ও চালক-হেলপারকে মারধর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১০ টার সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়





