নাটোরের বড়াইগ্রামে পৃথক অভিযান চালিয়ে হেরোইন ও ফেনসিডিলসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার দুপুরে উপজেলার ১২নং বীজ এবং আগ্রাণ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, সাতক্ষীরার হাজিপুর গ্রামের সমির উদ্দিনের ছেলে মহি উদ্দিন (৪০), একই জেলার মধুবালা ডাংগী গ্রামের নূর আলী গাজির ছেলে আমিনুল ইসলাম (২৮), জামসেদ গাজির ছেলে নূর আলম (২৭) এবং রাজশাহীর গোদাগাড়ি থানার চর আসেরাদহ আমতলা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে সোবাহান আলী (৪০)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১২নং ব্রীজে অভিযান চালিয়ে সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি ট্রাকের সামনের সীটে রাখা স্কুল ব্যাগে ১০০ বোতল এবং ড্রাইভারের সীটের নীচ থেকে ৫০বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়।

এদিকে আগ্রাণ এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী হানিফ এন্টার প্রাইজের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২০গ্রাম হেরোইনসহ সোবহান আলী নামে একজনকে আটক করা হয়। পরে আটকদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বড়াইগ্রাম থানায় সোপর্দ করা হয়।

কেএইচ